দ্বিতীয়বারের মতো স্পেস রোবটিক্স ক্যাম্প অনুষ্ঠিত
মহাকাশ গবেষণায় রোবটের ভুমিকা অপরিহার্য। মহাকাশ নিয়ে প্রতিটি গবেষণায় জড়িয়ে আছে রোবটিক্সের কার্যক্রম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে শুরু করে চন্দ্রা অভিযান এবং মার্স মিশন প্রতিটি জায়গায় রোবটকে কাজে লাগানো হচ্ছে।
ভবিষ্যতে এই রোবোটিক্সের ব্যবহার আরও বাড়বে। রোবোটিক্সের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে আছে সায়েন্স, টেকনলোজি, ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন অংশ।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ২৯-৩০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দক্ষিন এশিয়ার সবথেকে বড় “স্পেস রোবটিক্স ক্যাম্প” আয়োজন করলো বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প।
দুই দিন ব্যাপী এই আয়োজনে সারা বাংলাদেশ থেকে ৪-১৬ বছর বয়সি ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। ৩০ টি গ্রুপে বিভক্ত হয়ে তারা স্পেস থিম এর উপর প্রায় ৩০ টি রোবট তৈরী করে। এই রোবট গুলো বিশেষ করে মঙ্গলগ্রহে এবং চাদে বিভিন্ন ধরনের সায়েন্টেফিক এক্সপেরিমেন্ট চালাতে পারবে এর মধ্যে রয়েছে স্পেস যাঙ্ক কালেক্টর, কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর, অক্সিজেন ডিটেক্টর, মিথেন ডিটেক্টর ইত্যাদি।







